২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিবিরের দাবি মেনে' নাট্য সংগঠনের ওপর রাবি প্রশাসনের খড়গ

ছাত্র শিবিরের দাবির মুখে ধূমকেতু নাট্য সংসদকে ক্যাম্পাসে নিষিদ্ধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। 'মান্দার' নাটক ঘিরেই নাট্য সংগঠনটির ওপর এ নিষেধাজ্ঞা এলো। ছাত্র শিবিরের দাবি, ওই নাটকের মাধ্যমে হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র শিবিরের দাবির মুখে ধূমকেতু নাট্য সংসদকে ক্যাম্পাসে নিষিদ্ধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। 'মান্দার' নাটক ঘিরেই নাট্য সংগঠনটির ওপর এ নিষেধাজ্ঞা এলো। ছাত্র শিবিরের দাবি, ওই নাটকের মাধ্যমে হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননা করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক মোহাম্মদ শাফি নাটক মঞ্চায়ন ও ধূমকেতু নাট্য নিষিদ্ধ করে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে বলা হয়, "ধূমকেতু নাট্য সংগঠনটি অনিবন্ধিত সংগঠন, তাই ক্যাম্পাসে তাদের সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হলো।" এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে নিবন্ধিত সংগঠনগুলোকে তাদের কর্মকাণ্ডে কোনও ব্যক্তি, গোষ্ঠী বা স