২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব মোবাইলে বিডিনিউজের সংবাদ

বাংলাদেশের প্রথম মোবাইল ফোন প্রতিষ্ঠান সিটিসেলে সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের সব মোবাইল ফোন প্রতিষ্ঠানে সংবাদ পরিবেশন করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 09:31 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রথম মোবাইল ফোন প্রতিষ্ঠান সিটিসেলে সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের সব মোবাইল ফোন প্রতিষ্ঠানে সংবাদ পরিবেশন করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম । মঙ্গলবার থেকে ২৩২৪ নম্বরে ডায়াল করে সিটিসেল গ্রাহকরা সংবাদ শুনতে পাচ্ছেন। গ্রামীণফোন, একটেল, বাংলালিংক ও ওয়ারিদ গ্রাহকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর খবর এসএমএসের মাধ্যমে পাওয়ার পাশাপাশি শুনতেও পারছেন। আর রাষ্টায়ত্ব মোবাইল ফোন প্রতিষ্ঠান টেলিটকের গ্রাহকরা শুধু এসএমএসের মাধ্যমে সংবাদ জানতে পারছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/জিএনএ/১৫২৩ ঘ.