ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নির্বাচনে যেতে খালেদা জিয়ার বেঁধে দেয়া ৪৮ ঘন্টা সময়ের ভেতরেই চারদলের শর্তগুলো বিবেচনা করছে সরকার।
সরকারের একজন উপদেষ্টা শর্ত সাপেক্ষে বিএনপির নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাকে অত্যন্ত ইতিবাচক মন্তব্য করে সাংবাদিকদের বলেছেন, "বিএনপির নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা অত্যন্ত ইতিবাচক। তাদের এ ঘোষণার মাধ্যমে জাতি আশ্বস্ত হয়েছে । তাদের দাবিগুলো দ্রুত সরকারের ভেতরে আলোচনা করে সরকার সময় মত সিদ্ধান্ত জানাবে।"
মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কল্যাণ সমিতি রাওয়া ক্লাব এ অটিস্টিক শিশুদের নিয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধনী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের রাজনৈতিক মুখপাত্র বলে পরিচিত ওই উপদেষ্টা একথা বলেন।
তিনি বলেন, "সরকারের মূল লক্ষ্য সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি সফল, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। এ লক্ষ্যে সরকার সব ধরনের উদ্যোগ নেবে।"
চার দলের বেঁধে দেয়া সময় সীমা অনুযায়ী সমস্যার সমাধান সম্ভব কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, "সময় কোন সমস্যা নয়, সমাধানমুখী উদ্যোগ নিয়ে এগিয়ে গেলে এটা সমাধান করা স
bdnews24