২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় হবিগঞ্জে একজনের যাবজ্জীবন

দীপক বিশ্বাস নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে আসামি শাহিন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হবিগঞ্জের একটি আদালত। একইসঙ্গে শাহিনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তা অনাদায়ে তাকে আরো ছয় মাস কারাভোগ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

হবিগঞ্জ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীপক বিশ্বাস নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে আসামি শাহিন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হবিগঞ্জের একটি আদালত। একইসঙ্গে শাহিনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তা অনাদায়ে তাকে আরো ছয় মাস কারাভোগ করতে হবে। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আওলাদ হোসেন ভূঁইয়া এ রায় দেন। মামলার তিন আসামির মধ্যে শাহিন মিয়ার মা শরীফুন্নেছাকে বেকসুর খালাস দেওয়া হয়। অপর আসামি খালেক মিয়া বিচার চলাকালীন মারা যান। মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্র"তার জের ধরে ২০০১ সালের ১৪ এপ্রিল রাতে শাহীন মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীগাঁও গ্রামের দীপক বিশ্বাসকে (৫৫) ছুরি মেরে খুন করে। এ ব্যাপারে দীপকের ছেলে ধীমান বিশ্বাস তিনজনকে আসামি করে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ১১ জনের সাক্ষ্য নেয় আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌসুলি বজলুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/১৯৫৮ ঘ.