২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে বিএসএফ

পঞ্চগড়ের সীমান্তবর্তী বাংলাদেশী গ্রামে ঢুকে ৩ গ্রামবাসীকে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে বিএসএফ। পঞ্চগড় থেকে সাইফুল আলম বাবু জানান, সোমবার দুপুরে ময়নাগুড়ি গ্রামে সীমান্তের জিরো লাইনে বিডিআর ও বিএসএফের সেক্টর পর্যায়ের পতাকা বৈঠকে ক্ষমাপ্রার্থনা করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার প্রতিশ্র"তি দিয়েছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

পঞ্চগড়, ১৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পঞ্চগড়ের সীমান্তবর্তী বাংলাদেশী গ্রামে ঢুকে ৩ গ্রামবাসীকে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে বিএসএফ। পঞ্চগড় থেকে সাইফুল আলম বাবু জানান, সোমবার দুপুরে ময়নাগুড়ি গ্রামে সীমান্তের জিরো লাইনে বিডিআর ও বিএসএফের সেক্টর পর্যায়ের পতাকা বৈঠকে ক্ষমাপ্রার্থনা করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার প্রতিশ্র"তি দিয়েছে বিএসএফ। এদিকে পতাকা বৈঠকের পর দূরে চলে যাওয়া লোকজন গ্রামে ফিরতে শুরু করেছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও গ্রামবাসীর মধ্যে চাপা শঙ্কা ও উত্তেজনা বিরাজ করছে। বিডিআর বিএসএফ সেক্টর পর্যায়ের পতাকা বৈঠক দুপুর ১২ টা ১০ মিনিট থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত চলে। এতে বিডিআরের রংপুর সেক্টর কমান্ডার কর্নেল আফতাবুল ইসলাম বাংলাদেশের পক্ষে এবং বিএসএফের কিষাণগঞ্জ সেক্টরের ডিআইজি আর চন্দ্র মোহন ভারতের পক্ষে নেতৃত্ব দেন। এ সময় উভয় পক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত বিডিআর সুত্র জানায়, এ ঘটনায় বিএসএফের পক্ষে গভীর দুঃখ প্রকাশ এবং ক্ষমাপ্রার্থনা করা হয়। তারা ভবিষ্যতে এমন কোন ঘটনার পুনরাবৃত্তি হবেনা বলেও প্রতিশ্র"তি দেন। পরে তারা গুলিবর্ষণে নিহত বাংলাদেশী নাগরিকদের মৃতদেহ ও ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন। বৈঠক শেষে কর্নেল আফতাবুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিএসএফ কর্তৃপক্ষের কাছে ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয় ও এমন আচরণের ব্যাখ্যা চাওয়া হয়। তারা এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। বিএসএফের গুলিবর্ষণে সীমান্তে প্রায়ই নিরীহ বাংলাদেশী নিহত হওয়া ও পতাকা বৈঠকে দুঃখ প্রকাশের পর একই ঘটনার পুনরাবৃত্তি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএসএফ ডিআইজি আর চন্দ্র মোহন বলেন, "শান্তিপ্রিয় কোন মানুষই এমন ঘটনার পুনরাবৃত্তি চায়না। সতর্কতা সত্ত্বেও এমন দুর্ভাগ্যজনক ও অনাকাঙ্খিত ঘটনা মাঝে মধ্যে ঘটছে। ভবিষ্যতে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।" আটককৃত বিএসএফ সদস্যকে নিয়মানুযায়ী ছাড়িয়ে নিয়ে তার বিরুদ্ধে ভারতের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি প্রতিশ্র"তি দেন। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, নিহত গ্রামবাসীর মৃতদেহ ময়না তদন্তের জন্য পঞ্চগড় মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৭৫৩ঘ.