২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী দায়িত্বে অবহেলা হলে কঠোর ব্যবস্থা: প্রধান উপদেষ্টা

নির্বাচনী দায়িত্বে অবহেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশও দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 10:29 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী দায়িত্বে অবহেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশও দিয়েছেন তিনি। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশাসনের উচ্চপদস্থ ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, "একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের ভয়-ভীতি, লোভ, চাপ ও প্রভাব বলয়ের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।" প্রধান উপদেষ্টা বলেন, "আপনাদের (কর্মকর্তা) সামান্য শৈথিল্য, মুহূর্তের বিচ্যুতি নির্বাচনী কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে। এটি কোনোভাবেই কাম্য নয়। তাই কারও বিরুদ্ধে কর্তব্যকাজে শৈথিল্য বা অবহেলার অভিযোগ পাওয়া গেলে নির্বাচন কমিশন গৃহিত ব্যবস্থাকে সরকার শুধু সমর্থনই করবে না, সরকারের তরফ থেকেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" সাংবিধানিক দায়বদ্ধতা ও ধারাবাহিকতা রক্ষা এবং গণতন্ত্র ও রাজনীতির গুণগত উত্তরণে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ- একথা জানিয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, "আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ ও ২৮ ডিসেম্বর উপজেলা পরিষদের নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।" সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে সক্ষম একটি শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছে বলে প্রধান উপদেষ্টা জানান। এক্ষেত্রে ছবিসহ ভোটার তালিকা তৈরির বিষয়টিও তুলে ধরেন তিনি। সন্ত্রাসবিরোধী অভিযানের বিষয়ে ফখরুদ্দীন আহমদ বলেন, "গত দু'বছর ধরে আমরা সম্মিলিতভাবে দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, সন্ত্রাসী ও পেশীশক্তিতে সমাজ থেকে নির্মূলের সংগ্রাম চালিয়েছি। কোনও দুর্বলতার সুযোগে তারা যেন আবার মাথা তুলতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।" নির্বাচনের দিন ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে এবং নির্বিঘে