ফেনী, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে দুর্বৃত্তদের ছিটানো কীটনাশকের বিষক্রিয়ায় শনিবার রাতে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এ হামলার শিকার আরও দু'জন অসুস্থ হয়ে পড়েন।
সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দক্ষিণ শর্শদি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো দক্ষিণ শর্শদি গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে মাজেদা আক্তার (১০) ও স্বর্ণা আক্তার (৯)।
অসুস্থ হয়েছেন তার স্ত্রী আয়েশা আক্তার এবং মেয়ে শিলা আক্তার (১৮)। এদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এলাকাবাসীর বরাত দিয়ে ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, গভীর রাতে চার মুখোশধারী যুবক সিঁদ কেটে সিরাজের ঘরে ঢোকে। এ সময় সিরাজের স্ত্রী ও মেয়েরা ঘুম থেকে জেগে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা কীটনাশক
bdnews24