২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে উদযাপিত প্রথম জাতীয় কৃষি দিবস

আমন ধান কাটার সময় বাংলা অগ্রহায়ণ মাসের প্রথম দিনটিতে শনিবার সারাদেশে উদযাপিত হয়েছে প্রথম জাতীয় কৃষি দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য 'কৃষিই সমৃদ্ধি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 03:31 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমন ধান কাটার সময় বাংলা অগ্রহায়ণ মাসের প্রথম দিনটিতে শনিবার সারাদেশে উদযাপিত হয়েছে প্রথম জাতীয় কৃষি দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য 'কৃষিই সমৃদ্ধি'। সরকার ঘোষিত কৃষি দিবস উপলক্ষে শনিবার সকালে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ তার কার্যালয়ে চার টাকা দামের স্মারক ডাক টিকিট প্রকাশ করেন। এ সময় তিনি কৃষক এবং কৃষির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিন্দন জানিয়ে বলেন, "দেশে কৃষিখাতে সাফল্যের মূল নায়ক কৃষক সমাজ"। অন্যদিকে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমাদ্দার শনিবার বিকেলে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নে আমন ধান কাটার উৎসব ও কৃষক সমাবেশের মধ্য দিয়ে দিবসটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সারাদেশে কৃষি মন্ত্রণালয় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করে। বিভিন্ন স্থানে আমন ধান কাটা ও অন্যান্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়। কৃষি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ আলাদা বাণী দিয়েছেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের বকুল তলায় দিনব্যাপী নবান্ন উৎসব হয় কৃষি দিবস উপলক্ষে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ শিল্পী মোহাম্মদ কিবরিয়া। এ উৎসবে ছিল যন্ত্রসঙ্গীত, শোভাযাত্রা, নাচ, গান ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশু একাডেমিও আয়োজন করে কৃষিভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আমাদের মাদারীপুর প্রতিনিধি জানান, শোভাযাত্রা, আলোচনা সভা, ধান কাটা, হা-ডু-ডু খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাদারীপুরে জাতীয় কৃষি দিবস পালিত হয়েছে। সকালে শহরের স্বাধীনতা অঙ্গন থেকে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শশী কুমার সিংহ। কৃষি স