বাগেরহাট, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে নারিকেল তেলে পাম অয়েল মিশিয়ে কন্টেইনারজাত করার সময়ে শুক্রবার রাতে কারখানার মালিক ও দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক করা হয়েছে ৭৬০ কেজি নারকেল তেল আটক করা হয়েছে।
এর আগে গত ১১ নভেম্বর শহরের নাগেরবাজারে নামবিহীন একটি কারখানার থেকে ভেজাল সন্দেহে প্রায় সাড়ে পাঁচ হাজার কেজি নারিকেল তেল আটক করা হয়েছিল।
শুক্রবার রাতে বাগেরহাট শহরের বিসিক শিল্প নগরী এলাকার হাই অ্যান্ড সন্স কোকোনাট অয়েল মিল থেকে ভেজাল তেল আটক এবং কারখানার মালিক আব্দুল হাই, কর্মচারী তাইজুল সরদার ও আব্দুল রব শেখকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আব্দুল হাই নারিকেলের তেলে পাম অয়েল মেশানোর বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
বাগেরহাট সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. এনায়েত হোসেন বাদী হয়ে এ তিনজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটকৃত তেলের মধ্যে রয়েছে বলাকা ব্র্যান্ডের ১৬ কেজি ওজনের ২২টি কন্টেইনার এবং আট কেজি ওজনের ৫১টি কন্টেইনার। এ সময় মিল থেকে ৪টি খালি ব্যারেলও উদ্ধার করা হয়।
তেলের নমুনা পরীক্ষার জন্য খুলনায় পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা- বিএসটিআই'র পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
ট্রাকে করে ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানোর সময় বাগেরহাটে নানান ব্র্যান্ডের ভেজাল নারিকেল উদ্ধার করেছে পুলিশ ও র্যাব।
স
bdnews24