২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে জঙ্গি সন্দেহে দুই বোন গ্রেপ্তার

জঙ্গি সন্দেহে পটুয়াখালীতে দুই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের মুন্সেফপাড়া এলাকার একটি বাসায় বই বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

পটুয়াখালী, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সন্দেহে পটুয়াখালীতে দুই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের মুন্সেফপাড়া এলাকার একটি বাসায় বই বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন। তাদের কাছে বায়েজিদ পন্নীর লেখা 'দজ্জালের আবির্ভাব' নামে একটি বইয়ের ১৯টি কপি পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- জিউন্নাহার পলি (৩০) এবং তার বোন মেহেরুন্নেসা মিলি (৩৯)। তাদের বাড়ি মির্জাগঞ্জ উপজেলার সুন্দ্রা কালিকাপুর এলাকায়। পুলিশ কর্মকর্তা জাকির হোসেন সাংবাদিকদের বলেন, "দুই বোন মুন্সেফপাড়ায় একটি বাড়িতে গিয়ে বই বিক্রি এবং জিহাদে অংশ নিতে সবাইকে উৎসাহিত করছিল।" গৃহকর্তা থানায় খবর দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বলে জাকির জানান। পলি ও মিলিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা জঙ্গি সংগঠন হিযবুত তাওহীদের সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ দাবি করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৩ ঘ.