সিলেট, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-সিলেট মহাসড়কে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় বৃহস্পতিবার সকালে বাস-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক যাত্রী।
নিহতরা হলেন- মিনিবাস চালকের সহকারী বিশ্বনাথের মনোহরপুর গ্রামের ওয়াহাব আলীর ছেলে আবদুল্লাহ (২২), পাঠাখাইল গ্রামের মফিজ উল্লাহর ছেলে মখাই মিয়া (৫৩), আনুমানিক ৫০ বছর ও ৩০ বছর বয়সী অজ্ঞাত দুই মহিলা এবং সুনামগঞ্জ সদরের সোনাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী রোজিনা বেগম (২৭)। এরা সবাই মিনিবাস যাত্রী।
আহত মখলেছ আলী (৬০), ফজর আলী (৩০), ওমর মালাকার (৩৫), জুয়েল আহমদ (২৫), জাকির হোসেন (২৪), মহরম আলী (৩৩), সোহেল আহমদ (২২), আব্দুল মোহাহির (৩০), আহমদ আলী (২৬), বেলাল আহমদ (২৪), তছির আলী (২০), নূর উদ্দিন (২০), সালাউদ্দিন (১৪), আবদুল মান্নান (৫০) ও সাবিনা বেগমকে (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তামাবিল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিহত পাঁচজনের লাশ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত বাস দু'টি জব্দ করা হয়েছে।"
তিনি জানান, সকাল সোয়া ১০টায় লালাবাজার ইউনিয়নের ভরাউট এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি বাস ও বিশ্বনাথ থেকে আসা একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু'জন মারা যান। বাকি তিনজন মারা যান হাসপাতালে নেওয়ার পর।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আমাদের গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে দুর্ঘটনায় দু'জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার বল
bdnews24