ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি দৈনিক পত্রিকায় '৩১৫ মিনিটে ২৯৮ মামলায় আদেশ' শীর্ষক খবর প্রকাশে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।
সোমবার এক যুক্ত বিবৃতিতে অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ ও সম্পাদক নুরুল ইসলাম সুজন বলেন, 'এ সংবাদের কারণে বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ খবরের কারণে বিচার বিভাগের প্রতি জনগণের বিরূপ ধারণার সৃষ্টি হতে পারে; যা আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর আঘাত।'
ওই খবর প্রকাশ করায় ব্যারিস্টার মুন্সি আহসান করিম সোমবার আদালত অবমাননার অভিযোগ এনে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২২৫০ ঘ.
bdnews24