ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ডেস্কের মহাপরিচালক মাহবুব-উজ-জামানকে শ্রীলঙ্কায় বাংলাদেশের নতুন হাই কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
তিনি আগের হাই কমিশনার শাহদাত হোসেনের স্থলাভিষিক্ত হবেন।
মাহবুব-উজ-জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এর আগে নয়াদিল্লি, অটোয়া, নিউ ইয়র্ক, টোকিও ও জেনেভায় বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন মাহবুব-উজ-জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএনডি/এসকে/২২০৬ঘ.
bdnews24