২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রথম আলো'-র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

'৩১৫ মিনিটে ২৯৮ মামলায় আদেশ' শীর্ষক সংবাদ প্রকাশ করায় 'প্রথম আলো'-র সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম ও প্রতিবেদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 04:06 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- '৩১৫ মিনিটে ২৯৮ মামলায় আদেশ' শীর্ষক সংবাদ প্রকাশ করায় 'প্রথম আলো'-র সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম ও প্রতিবেদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি মামলা হয়েছে। ব্যারিস্টার মুন্সি আহসান করিম সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চে মামলাটি দায়ের করেন। মঙ্গলবার এর ওপর শুনানি হতে পারে। দৈনিক 'প্রথম আলো' গত রোববার ওই প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, অভিযোগপত্র দাখিলের পরও বিচারপতি শরীউদ্দিন চাকলাদারের বেঞ্চ খুনের আসামিদের আগাম জামিন দিয়েছে। অ্যাটর্নি জেনারেল এ ব্যাপারে বিষ্ময় প্রকাশ করেছেন এবং প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন এ ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত দাবি করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়, শরীউদ্দিন চাকলাদারের নেতৃত্বাধীন বেঞ্চ গড়ে প্রতি ৬৩ সেকেন্ডে একটি মামলায় আদেশ দিয়েছেন। মামলার বাদী ব্যারিস্টার মুন্সি আহসান করিম আরজিতে বলেন, "এই প্রতিবেদন আদালত অবমাননাকর"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এসকে/২১৫৯ঘ.