২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদূত করতে ফাহিম মুনয়েমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে

প্রধান উপদেষ্টার তথ্য সচিব সৈয়দ ফাহিম মুনয়েমকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টার তথ্য সচিব সৈয়দ ফাহিম মুনয়েমকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। এছাড়া, আইন মন্ত্রণালয়ে নিয়োগের জন্য বদলি হওয়া প্রশাসন ক্যাডারের কর্মকর্তা অতিরিক্ত সচিব হেদায়েতুল্লা আল মামুন ও যুগ্ম সচিব হুমায়ুন কবীর খানের বদলি আদেশ বাতিল করেছে সরকার। এই দুই কর্মকর্তার বদলি কেন্দ্র করে গত দুদিন আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আইনজীবীরা বিক্ষোভ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/২২১২ ঘ.