ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামাকে তার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ বুধবার হাসিনাকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বারাক ওবামার বিজয় গণতন্ত্রের বিজয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতীম সম্পর্ক আরও দৃঢ় হবে।"
"শেখ হাসিনা মনে করেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট আরও কার্যকর, বলিষ্ঠ ও উদ্যোগী ভূমিকা রাখবেন", বলেন তথ্যসচিব।
এদিকে খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক সমন্বয়কারী শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, বুধবার দুপর ১২টায় এই সংক্রান্ত একটি অভিনন্দন বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে পৌঁছে দেওয়া হয়েছে।
অভিনন্দন বার্তায় খালেদা জিয়া বলেন, "বারাক ওবামার এই বিজয় ঐতিহাসিক। নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সামনের দিকে এগিয়ে যাবে এবং তার শাসনামলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা স
bdnews24