নরসিংদী, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শালিধা হেলিপ্যাড এলাকায় বুধবার ভোরে কথিত সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের 'এনকাউন্টারে' আবু ছিদ্দিক (৩৫) নামে একজন নিহত হয়েছে।
ছিদ্দিকের বাড়ি শহরের কাউরিয়া পাড়ায়।
র্যাব উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, হেলিপ্যাড সংলগ্ন রাস্তায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র্যাব- ১১ এর একদল সদস্য সেখানে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর গুলি ছোড়ে। র্যাবও এ সময় পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ছিদ্দিক নিহত হয়।
আবু ছিদ্দিকের বিরুদ্ধে খুন, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা আছে বলে দাবি করেন রফিকুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এসএনডি/১৭০৭ ঘ.
bdnews24