২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে স্বাগত জানাতে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি

দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির সুধা সদন পর্যন্ত রাস্তায় ব্যাপক জনসমাগম করার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 10:43 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির সুধা সদন পর্যন্ত রাস্তায় ব্যাপক জনসমাগম করার প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। দলীয় নেতারা জানিয়েছেন, হাসিনাকে স্বাগত জানানোর মধ্য দিয়ে আওয়ামী লীগ ১৮ ডিসেম্বরের নির্বাচনের প্রচার কাজ শুরু করবে। শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে দেশে ফিরবেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন। দেশে ফেরার পর হাসিনাকে জানানোর বিষয়ে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের বর্ধিত সভা হয়। ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আটটি স্পট চূড়ান্ত করে সেসব স্থানে সকাল থেকেই সংগঠনের নেতা-কর্মীদের জড়ো করার সিদ্ধান্ত হয়। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, "শুধু ঢাকা বা আশেপাশের জেলা থেকেই নয়, খুলনা ও রাজশাহী বিভাগ থেকেও লোক আসছে। আগামীকালের (বৃহস্পতিবার) সংবর্ধনাই হবে ১৮ ডিসেম্বরের বিজয় নিশ্চিত করার দিক নির্দেশনা।" আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "অনেকে বলেন, আমাদের প্রার্থী নেই। আমরা বিশ্বাস, ঢাকাসহ বাংলাদেশের প্রতিটি আসনে আওয়ামী লীগের পাঁচ জন করে যোগ্য প্রার্থী আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমআই/১৬৩৮ ঘ.