ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ারিদের মোবাইল সেবা গ্রহিতারাও এখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর খবর শুনতে পারছেন।
এ জন্য তাদের ডায়াল করতে হবে-২৩২৪ এ। এছাড়া সর্বশেষ খবর এসএমএস এর মাধ্যমে পেতে হলে ফোনের মেসেজ অপশনে গিয়ে 'N' লিখে পাঠাতে হবে ২৩২৪ নম্বরে।
প্রতিমুহূর্তের বস্তুনিষ্ঠ খবর গ্রাহকদের সরবরাহ করার লক্ষ্যে ওয়ারিদ টেলিকম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
গ্রামীণফোন, একটেল ও বাংলালিংক ব্যবহারকারীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর খবর দীর্ঘদিন ধরেই শুনছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৪৪১ ঘ.
bdnews24