সাতক্ষীরা নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম) - সাতক্ষীরায় অস্ত্র মামলায় পাঁচ জনকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার সাতক্ষীরার বিশেষ আদালতের বিচারক মো. মাহবুবউল আলম এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার তালতলা গ্রামের মাওলা বকস্-এর ছেলে বসির উদ্দন সরদার, ছাতিনতলা গ্রামের সুবল চন্দ্র শার্মার ছেলে হারান শার্মা, আগড়দাড়ী গ্রামের জয়নউদ্দিনের ছেলে আনারুল গাজী, তার স্ত্রী পারভিন সুলতানা এবং তালা উপজেলার তৈলকুপ গ্রামের সাজ্জাদ হোসেনর স্ত্রী সাজেদা।
এদের মধ্যে হারান ও আনারুল পালাতক রয়েছেন।
২০০৩ সালের ২৯ মে তালা উপজেলার তৈলকুপ গ্রামের সাজ্জাদ হোসেনের বিচালি গাদা থেকে একটি রিভালবার, একটি পাইপগান ও বেশ কিছু রাইফেলের গুলি উদ্ধার এবং পাঁচজনকে আটক করে পাটকেলঘাটা থানা পুলিশ।
এ ঘটনায় উপপরিদর্শক আসলাম উদ্দিন বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা ২০০৩ সালের ২৭ অক্টোবর অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এবিএম সেলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24