২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির মামলায় বুলু অভিযুক্ত

আয়কর ফাঁকির মামলায় যুবদলের সভাপতি ও সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 11:33 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির মামলায় যুবদলের সভাপতি ও সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৪ এর বিচারক ইয়াসমিন আরা বেগম মঙ্গলবার অভিযোগ গঠন করে আগামী ৯ নভেম্বর সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাতজনকে সাক্ষী করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী কর কমিশনার মতুর্জা শরিফুল ইসলাম গত ১৯ অক্টোবর বুলুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আসামি ২০০২-০৩ থেকে ২০০৬-০৭ করবর্ষ পর্যন্ত প্রায় ৭১ লাখ টাকা আয়ের তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য ১৮ লাখ ২৯ হাজার টাকা কর ফাঁকি দিয়েছেন। সাবেক সাংসদ বরকতউল্লাহ বুলু কয়েকমাস আগে জামিনে কারামুক্ত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমআই/১৭৩৬ ঘ.