ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন সামনে রেখে জরুরি বিধিমালা ২০০৭ এর ৫ ও ৬ ধারা সোমবার বিলুপ্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় আর বাধা থাকছে না। গণমাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণও তুলে নেওয়া হয়েছে।
তবে মিছিল-সমাবেশ অনুষ্ঠান বা তাতে অংশ নেওয়ার ক্ষেত্রে সবাইকে গণপ্রতিনিধিত্ব আদেশ ও স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) অধ্যাদেশের বিধান মেনে চলতে হবে।
ওই বিধান অনুযায়ী, জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনের তফশিল ঘোষণা হলেও এ মুহূর্তে মিছিল-সমাবেশ করতে পারছেন না প্রার্থীরা। ভোটগ্রহণের ২১ দিন বাকি থাকতেই কেবল আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা যাবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সোমবার সন্ধ্যায় জরুরি বিধিমালা শিথিলের কথা জানানো হয়।
বিধিমালার ৫ ধারার মাধ্যমে যে কোনো সভা-সমাবেশ, মিছিল, অবরোধ, বক্তৃতা, বিবৃতি, বিক্ষোভ উত্তেজক কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য বা সংবাদ প্রকাশ; সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক সংবাদ, সম্পাদকীয়, উপ সম্পাদকীয়, কার্টুন প্রকাশ বা আলোচনা অনুষ্ঠান স
bdnews24