২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আবারও ভেজাল নারকেল তেল আটক, গ্রেপ্তার ৩

বাগেরহাটে আবারও ভেজাল নারিকেল তেল আটক করা হয়েছে। সোমবার ভোররাতে বাগেরহাট থেকে নৌকায় করে প্রায় সাতশ' কেজি তেল দেশের বিভিন্ন স্থানে পাঠানোর সময় দড়াটানা নদী থেকে সেগুলো আটক করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:36 PM

বাগেরহাট, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে আবারও ভেজাল নারিকেল তেল আটক করা হয়েছে। সোমবার ভোররাতে বাগেরহাট থেকে নৌকায় করে প্রায় সাতশ' কেজি তেল দেশের বিভিন্ন স্থানে পাঠানোর সময় দড়াটানা নদী থেকে সেগুলো আটক করে পুলিশ। গত তিন মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করতে পাঠানোর সময় বাগেরহাটের মাজার মোড়, ট্রাফিক মোড় ও রণবিজয়পুর থেকে তিন দফায় প্রায় তিন হাজার টিন ভেজাল নারকেল তেল আটক করে র‌্যাব ও পুলিশ। সোমবার ভোররাতে ভেজাল তেল আটকের ঘটনায় তেল ব্যবসায়ী কচুয়া উপজেলার চরকাঠি গ্রামের গোপাল সাহার ছেলে কৃষ্ণ রঞ্জন সাহাকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নৌকার মাঝি বরগুনা জেলার বাচনা উপজেলার নিজামতলি গ্রামের কাঞ্চন আকনের ছেলে ইউনুস আকন (৩৬) এবং বাগেরহাট শহরের খারদ্বারের হোসেন আলীর ছেলে আফজালকে (২৮) গ্রেপ্তার করা হয়। বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক কবিরুল ইসলাম মোল