২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নতুন গুদাম নির্মাণে কমিটি করবে সরকার

চট্টগ্রামের দেওয়ানহাট ও হালিশহরে সরকারি মালিকানাধীন খালি জায়গায় প্রয়োজনীয় সংখ্যক গুদাম নির্মাণ ও অব্যবহৃত গুদাম ব্যবহারের জন্য উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি করবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 04:08 PM

Updated : 26 Apr 2022, 01:41 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের দেওয়ানহাট ও হালিশহরে সরকারি মালিকানাধীন খালি জায়গায় প্রয়োজনীয় সংখ্যক গুদাম নির্মাণ ও অব্যবহৃত গুদাম ব্যবহারের জন্য উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি করবে সরকার। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ সভাপতিত্বে রোববার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারি এক বিবরণীতে এ তথ্য জানিয়ে বলা হয়, 'বৈঠকে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য চলতি অর্থবছরে সংগৃহীতব্য ৩০ লাখ টন চাল ও গম সংরক্ষণের জন্য চট্টগ্রামের দেওয়ানহাট ও হালিশহরে সরকারি মালিকানাধীন খালি জায়গায় প্রয়োজনীয় সংখ্যক গুদাম নির্মাণ ও অব্যবহৃত গুদাম ব্যবহারের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। এ বিষয়ে সুপারিশ দেওয়ার জন্য শিল্প সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।' বৈঠকে বাংলাদেশের সমুদ্র এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানের জন্য উৎপাদন-বণ্টন চুক্তি স