২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে প্রবাসী যুবক খুন

চট্টগ্রামের রাউজান উপজেলার মহামুনি এলাকা থেকে পুলিশ রোববার সকালে বিদেশ ফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 01:30 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

চট্টগ্রাম, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজান উপজেলার মহামুনি এলাকা থেকে পুলিশ রোববার সকালে বিদেশ ফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছে। নিহত সিরাজুল ইসলাম মাসুদের (৩০) বাড়ি রাউজানের পাহাড়তলী ইউনিয়নের শেখ পাড়া এলাকায়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৬ টার দিকে পাহাড়তলী এলাকার মহামুনি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ থেকে মাসুদের লাশ উদ্ধার করা হয়। মাসুদকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। নিহতের মাথার পেছনে আঘাত ও দু'পায়ের রগ কাটা ছিল।" এ ঘটনায় একটি মামলা হয়েছে, তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মাসুদ গত রমজান মাসে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরেন। আগামী ৬ নভেম্বর আবার তার বিদেশে যাওয়ার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/১৯৩৪ ঘ.