২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ঢাকা-আরিচা মহাসড়কে রোববার সকালে বাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 07:25 AM

Updated : 26 Aug 2022, 02:36 PM

মানিকগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কে রোববার সকালে বাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। সকাল ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার লওখন্ডা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আকতার হোসেন। ওই দুর্ঘটনার কারণে দেশের অন্যতম ব্যস্ত এ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। মো. আকতার হোসেন সাংবাদিকদের বলেন, "সকাল ১০টার দিকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারীসহ বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।" নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত ১৪ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। পুলিশ কর্মকর্তা আকতার বলেন, "দুর্ঘটনা কবলিত ট্রাকটি রাস্তার ওপর পড়ে থাকায় সকাল ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে র‌্যাকার এনে ট্রাকটি সরানোর পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৫ ঘ.