২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ দেলোয়ারকে দেখতে গেলেন ঢাকার মেয়র খোকা

দলের মহানগর শাখার নেতাদের নিয়ে শুক্রবার অসুস্থ মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে দেখতে যান ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। মেয়র খোকা খোন্দকার দেলোয়ারের ন্যাম ফ্ল্যাটে ঘন্টাখানেক থেকে অবস্থান করেন ও মহাসচিবের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 08:43 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের মহানগর শাখার নেতাদের নিয়ে শুক্রবার অসুস্থ মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে দেখতে যান ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। মেয়র খোকা খোন্দকার দেলোয়ারের ন্যাম ফ্ল্যাটে ঘন্টাখানেক থেকে অবস্থান করেন ও মহাসচিবের সঙ্গে কুশল বিনিময় করেন। গত বছরের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া খোন্দকার দেলোয়ারকে মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়ার পর এটিই তার সঙ্গে সাদেক হোসেন খোকার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, ওয়ার্ড কমিশনার আবদুল লতিফ, আনোয়ারুজ্জামান, আহসান উল্লাহ হাসান, আলী আজগর মাতবর, বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, জিয়া শিশু সংগঠনের সভাপতি ও শিশু বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সেলিমসহ রাজধানীর বিভিন্ন এলাকার কয়েকশ' স্থানীয় নেতা-কর্মী এ সময় মেয়রের সঙ্গে ছিলেন। মেয়র সাদেক হোসেন খোকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' দলের অসুস্থ মহাসচিবকে দেখতে গিয়েছিলাম। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, প্রোস্টেট গ্রন্থি'র জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছি।'' বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ন্যাম ফ্ল্যাটে দলের অসুস্থ মহাসচিবকে দেখতে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৪১৬ঘ.