২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় রাজধানীতে একজন নিহত

রাজধানীর মিরপুর সড়কে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে বৃহস্পতিবার রাতে পিকআপ ভ্যানের চাপায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রায় পৌনে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 06:19 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর সড়কে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে বৃহস্পতিবার রাতে পিকআপ ভ্যানের চাপায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রায় পৌনে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে গাবতলীর দিক থেকে আসা একটি পিকআপের চাপায় আজ্ঞাত পরিচয় ওই নারী নিহত হন। এর জের ধরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের ছাত্ররা মিরপুর সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রেখে বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। তারা সেখানে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কর্মকর্তা জানান, পিকআপ ও চালককে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/০০০৫ ঘ.