২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন ইফতেখারুজ্জামান

বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 05:27 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার টিআইবি'র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বুধবার গ্রিসের রাজধানী এথেন্সে টিআইয়ের বার্ষিক সদস্য সভায় ইফতেখারুজ্জামানকে ওই পদের জন্য নির্বাচন করা হয়। ইফতেখারুজ্জামান প্রথম বাংলাদেশী হিসাবে টিআইয়ের পরিচালনা পর্ষদে যাচ্ছেন। এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, "এটি বাংলাদেশের নাগরিকদের জন্য অবশ্যই একটি বড় স্বীকৃতি। বিশেষ করে যারা দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা তাদের মূল্যবান সময় ও শ্রম দুর্নীতি বিরোধী সংগ্রামে উৎসর্গ করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এসকে/২৩২০ঘ.