ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---নির্বাচনী তফসিল ঘোষণার তারিখ পেছানোর বিষয়ে সার্বিক পরিস্থিতি প্রধান উপদেষ্টাকে অবহিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়ে বলেন, আদালতের রায় 'আইন অনুযায়ী' তাদের পক্ষে থাকবে বলেও তারা আশা করছেন।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন প্রধান উপদেষ্টার সঙ্গে ইসির বৈঠকের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে কথা বলছিলেন।
ছহুল হোসাইন এসময় বলেন, হাইকোর্টের রায় ইসির পক্ষেই থাকবে বলে প্রত্যাশা করছেন তারা। তবে হেরে গেলে আপিল করতে চান।
বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার নেতৃত্বে অপর দুই নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসময় কয়েকজন উপদেষ্টাও উপস্থিত ছিলেন।
ছহুল হোসাইন বলেন, '' আসন সীমানা পুনর্র্নিধারণ নিয়ে আইনী জটিলতার কারণে পূর্বঘোষিত ২ নভেম্বর তফসিল ঘোষণা করা যাচ্ছে না
bdnews24