ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের সংগঠন 'রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি' (আরএফইডি) এর নতুন কার্যনির্বাহী কমিটি মনোনিত করা হয়েছে।
২০০৮-২০০৯ সালের জন্য ১৩ সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে থাকবেন দৈনিক যুগান্তরের হোসাইন জাকির এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলাভিশনের গনী আদম।
বৃহস্পতিবার আরএফইডি'র সভায় সর্বসম্মতভাবে এই কমিটিকে মনোনিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি বেলায়েত হোসেন (দিনকাল), যুগ্ম সাধারণ সম্পাদক খাদিমুল ইসলাম হৃদয় (নিউএজ), সাংগঠিক সম্পাদক মঈনুল হক চৌধুরী (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), অর্থ সম্পাদক হাসান শাফিঈ (মানবজমিন), দপ্তর সম্পাদক সোমা ইসলাম (চ্যানেল আই)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসাবে রয়েছেন- শেখ নজরুল ইসলাম (এটিএন বাংলা), শাখাওয়াত লিটন (ডেইলিস্টার), নাজনীন আখতার (জনকণ্ঠ), সাজ্জাদ হোসেন (বাসস), মোহাম্মদ জসীমউদ্দিন (ইত্তেফাক) ও সাহেদ আলম (এনটিভি)।
দুপুরে নির্বাচন কমিশনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন আরএফইডি'র বিদায়ী সভাপতি আশিস সৈকত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২০৪৫ ঘ.
bdnews24