ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান বুধবার রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বঙ্গভবনে ওই সাক্ষাতে বিমান বাহিনী প্রধান তার চেক রিপাবলিক সফরের অভিজ্ঞতা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিমান বাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রমওৎ সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান তিনি।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ রুহুল আমিন এবং রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/২২৩০ ঘ.
bdnews24