ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- মারদেকা কাপ এবং রেশমির পর আবার পুরোদমে শুরু হচ্ছে বি. লিগ। বৃহস্পতিবার বিকাল ৫ টায় মোহামেডান-ব্রাদার্স দিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরছে পেশাদার লিগ।
মারদেকা কাপের দলে আবাহনী, মোহামেডান ও ব্রাদার্সের খেলোয়াড়দের সংখ্যাধিক্যের কারণে তিন দলের লিগ ম্যাচ বন্ধ ছিল। তারপর শুরু হওয়ার সময় পরশ বুলিয়ে গেল 'রেশমি'। এই সাইক্লোনের প্রভাবে ঝড়-বৃষ্টির পর এখন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ম্যাচের জন্য তৈরি।
শিরোপা প্রত্যাশী মোহামেডানও তৈরি তবে একটুখানি অস্বস্তি নিয়ে। কোচ মারূফুল হকের অস্বস্তির জায়গাটা হচ্ছে দীর্ঘ সময় একসঙ্গে না খেলা, "লিগ বন্ধ থাকায় অনেকদিন ম্যাচ খেলা হয়নি। একসঙ্গে প্র্যাকটিসও হয়নি। তাই এই ম্যাচে দল কেমন খেলবে তা আগাম বলা মুশকিল।" একসঙ্গে না খেললেও মোহামেডানের বেশিরভাগ খেলোয়াড় জাতীয় দলে ম্যাচের মধ্যেই ছিলেন। তাতে করে খেলোয়াড়দের ফিটনেস ও আত্মবিশ্বাস বেড়েছে, এটা লাভের দিক। ক্ষতিটা হচ্ছে, মারদেকা কাপে খেলতে গিয়ে হাসান আল মামুন ইনজুরিতে পড়েছেন। তাই 'বিগ ম্যাচে' দলের ডিফেন্স কোচকে দুশ্চিন্তায় ফেলেছে, "হাসান আল মামুন ও জুয়েল রানার ইনজুরি আছে। তাদের না খেলার সম্ভাবনাই বেশি। বিগ ম্যাচে তাদের প্রয়োজন ছিল।"
তবে খুব বেশি দুশ্চিন্তা করার মতো কিছু নেই। কারণ তপু-মঞ্জুদের নিয়ে গড়া ব্রাদার্স ইউনিয়নের ফরোয়ার্ড-লাইন কখনো আতংকিত করার মতো কিছু করতে পারেনি। ৪ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া ব্রাদার্সের কোচ খন্দকার ওয়াসিমের চোখেও স্ট্রাইকিং-পজিশনের ঘাটতিটা বড় হয়ে ধরা পড়েছে, "আমি সবসময় বলে এসেছি ভাল বিদেশী স্ট্রাইকারের অভাব আছে দলে। সেরকম একজনকে পেলে আমাদের ফল আরো ভাল হতে পারতো।" তারপরও তিনি জমজমাট লড়াইয়ের প্রতিশ্র"তি দিয়েছেন, "মাঝমাঠের ওপর বেশি ভরসা করছি। ৩-৫-২ ফর্মেশনে খেলে মাঝমাঠে কর্তৃত্ব করা গেলে ভাল কিছু করা সম্ভব।"
এই কর্তৃত্ব ব্রাদার্সের হাতে (পড়
bdnews24