২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় দুর্ঘটনায় দম্পতি নিহত

বগুড়া-নওগাঁ সড়কে আদমদীঘি উপজেলার বোয়ালা এলাকায় বুধবার সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছে। নিহতরা হলেন- আব্দুল খলিল (৪৮) ও তার স্ত্রী মেহেরা বানু (৪০)। তাদের বাড়ি দুপচাঁচিয়া উপজেলার ঝালঘরিয়া গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

বগুড়া, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া-নওগাঁ সড়কে আদমদীঘি উপজেলার বোয়ালা এলাকায় বুধবার সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছে। নিহতরা হলেন- আব্দুল খলিল (৪৮) ও তার স্ত্রী মেহেরা বানু (৪০)। তাদের বাড়ি দুপচাঁচিয়া উপজেলার ঝালঘরিয়া গ্রামে। বিকাল পৌনে ৩টার দিকে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ভটভটির (ইঞ্জিনচালিত অটোরিকশা সদৃশ যান) সংঘর্ষে তারা মারা যান বলে জানিয়েছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। দুর্ঘটনায় নিহতদের এক মেয়েসহ পাঁচ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই ভটভটির যাত্রী বলে পুলিশ জানায়। ওসি মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নওগাঁ থেকে দুপচাঁচিয়াগামী ভটভটির সঙ্গে নওগাঁ অভিমুখী একটি বাসের সংঘর্ষ হয়। এতে খলিল ও মেহেরা বানু ঘটনাস্থলেই মারা যায়।" দুর্ঘটনায় আহতরা হলেন- খলিলের মেয়ে মর্জিনা (১৪), মাসুদ রানা (৩৫), মেহেদি হাসান (২২), ফারজানা (১০) ও হাসেন (৩০)। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি মোজাম্মেল জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অবৈধভাবে চলাচলরত ভটভটিটিও আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২০ ঘ.