২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে কপোতাক্ষে খনন শুরু

বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতা নিরসনে অবশেষে কপোতাক্ষ নদ খনন শুরু হয়েছে। বুধবার খুলনার পাইকগাছা এলাকায় কপিলমুনি সেতুর নিচে খনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিভাগের প্রধান প্রকৌশলী শহিদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 11:33 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

যশোর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতা নিরসনে অবশেষে কপোতাক্ষ নদ খনন শুরু হয়েছে। বুধবার খুলনার পাইকগাছা এলাকায় কপিলমুনি সেতুর নিচে খনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিভাগের প্রধান প্রকৌশলী শহিদুর রহমান। পাউবোর যশোরের নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদ মোল্যাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই সময় উপস্থিত ছিলেন। প্রকৌশলী আব্দুল মজিদ সাংবাদিকদের বলেন, "আগামী এক সপ্তাহের মধ্যে আটকে পড়া পানি নিষ্কাশন হবে বলে আশা করছি।" তিনি জানান, একটি এস্কেভেটর দিয়ে কাজ শুরু করা হলেও আগামী দুই-একদিনের মধ্যে আরও একটি এস্কেভেটর ও ড্রেজার খনন কাজে লাগানো হবে। পাউবোর প্রকৌশলী বলেন, "এটি একটি স্বল্প মেয়াদি প্রকল্প। এ কাজের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে দেড় কোটি টাকা। পানি নিষ্কাশনের পর কপোতাক্ষ সমস্যা সমাধানের জন্য টেকসই প্রকল্প নেওয়া হবে।" চলতি মাসের শুরুর দিকে ভারী বর্ষণ ও ভারত থেকে ধেয়ে আসা পানিতে কপোতাক্ষের উপকূলবর্তী যশোরের ঝিকরগাছা, মনিরামপুর ও কেশবপুর, খুলনার পাইকগাছা এবং সাতক্ষীরার তালা উপজেলার বিশাল এলাকা প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়ে লক্ষাধিক মানুষ। কৃষি উপদেষ্টা সিএস করিম শুক্রবার ওই এলাকা পরিদর্শন করেন। ওই সময় আটকে পড়া পানি দ্রুত অপসারণের নির্দেশ দেন তিনি। স