২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মঙ্গলবার রাতে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 06:24 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মঙ্গলবার রাতে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেছে। এরা হলেন- জোৎস্না আক্তার (৩০), কণা (৬) ও পুষ্প (১৮ মাস)। এরা সবাই দুর্ঘটনাকবলিত একটি সিএনজি চালিত অটোরিকশা চালকের পরিবারের সদস্য। পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. মিজান জানান, রাত সাড়ে ৭টার দিকে মনসার টেকের বাদামতল এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরমুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা ওই সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হলে তিন অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তারা মারা যায়। তিনি আরও জানান, অটোরিকশা চালক মো. কামাল তার পরিবারের এ তিন সদস্যকে নিয়ে গ্রামের বাড়ি সাতকানিয়া যাচ্ছিলেন। বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক। অটোরিকশা চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০০০০ ঘ.