নড়াইল, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মধুমতি ও নবগঙ্গা নদীর অব্যাহত ভাঙ্গনে নড়াইলের বড়দিয়া ও মহাজন বাজারের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। নদী ভাঙন রোধে স্থায়ী কোন ব্যবস্থা না নেওয়ায় বাজার দুটির ব্যাপক অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
নড়াইল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. দেলওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নদী ভাঙন থেকে বাজার রক্ষার করার জন্য একটি প্রকল্প বর্তমানে মন্ত্রণালয়ে অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী ভাঙন থেকে বাজার রক্ষা পাবে।"
সরেজমিন গিয়ে দেখা গেছে, নবগঙ্গা নদীর এক পাড়ে গড়ে ওঠেছে মহাজন বাজার অন্য পাড়ে বড়দিয়া বাজার। বড়দিয়া বাজারের আরেক পাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদী। নদী ভাঙনে বাজার দুটির বিশাল অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
কয়েক বছর আগেও বৃহত্তর যশোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি নৌ বন্দর ছিল নড়াইলের এই বাজার দুটি। বর্ষা মৌসুমে নদী ভাঙন আর শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে বাজার দু'টি দিন দিন গুরুত্ব হারিয়ে ফেলছে।
বড়দিয়া বাজারের প্রবীণ টিন ব্যবসায়ী হারেজ আলী খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক সময় এ নৌ বন্দর এলাকায় বড় বড় পাটের গুদাম, বিশাল বিশাল টিনের আড়ত ছিল। বন্দরে দেশি-বিদেশি মালবাহী জাহাজ আসতো। নদী ভাঙনে এখন বাজারের প্রায় অর্ধেকই বিলীন হয়ে গেছে। বড় বড় অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন।"
ঐতিহ্যবাহী বন্দরটি রক্ষায় এখনই ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা এবং নাব্যতা রক্ষার জন্য নদী খননের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জামিল চৌধুরী বলেন, "নদী ভাঙনে আমাদের দু'টি ব্যবসা প্রতিষ্ঠান ইতোমধ্যেই বিলীন হয়ে গেছে। আরেকটি প্রতিষ্ঠানও হুমকির মুখে। পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছি।"
বড়দিয়া বাজার এলাকার অনিতা সাহা জানান, তাদের দ্বিতল বাড়ি ও কাচারিঘর নদীতে হারিয়েছে গেছে।
তারা বিবির বাড়ি পাঁচবার নদীতে তলিয়ে গেছে বলে তিনি জানান।
লোহাগড়া উপজেলার ৭ নং কোটাখোল ইউনিয়নের সদস্য শহিদুল ইসলাম জানান, সা
bdnews24