ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের তিনজন যুগ্মসচিব এবং উপসচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তার পদে সোমবার রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এসব বদলির আদেশ দেয়।
যুগ্মসচিবদের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের আবদুল মান্নানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। অর্থ বিভাগের খুরশীদা খাতুনকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্মসচিব প্রণব চক্রবর্তীকে অর্থ বিভাগে বদলি করা হয়েছে।
উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহানা ইয়াসমিনকে ট্যারিফ কমিশনের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব বাবলু কুমার সাহাকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল মান্নানকে বাংলা একাডেমীর সচিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ফজলুর রহমান ভূঞাকে স্থানীয় সরকার বিভাগের পরিচালক এবং স্থানীয় সরকার বিভাগের পরিচালক গণেশ চন্দ্র সরকারকে বিআরটিসি'র মহাব্যবস্থাপক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭৫০ ঘ.
bdnews24