২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে ছয় জনের মৃত্যু

ঘূর্ণিঝড়ে ভোলা, বরিশাল, শরীয়তপুর ও লক্ষীপুরে ছয়জনের মৃত্যু হয়েছে। ঘরচাপা পড়ে ভোলার চরফ্যাশন উপজেলায় দুই জন, বরিশালের মুলাদীতে এক জন এবং গাছ চাপায় শরীয়তপুরে একজন এবং লক্ষ্মীপুরে মেঘনার গেটপাড় এলাকায় নৌকা ডুবে একজন মারা গেছেন বলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 09:32 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে ভোলা, বরিশাল, শরীয়তপুর ও লক্ষীপুরে ছয়জনের মৃত্যু হয়েছে। ঘরচাপা পড়ে ভোলার চরফ্যাশন উপজেলায় দুই জন, বরিশালের মুলাদীতে এক জন এবং গাছ চাপায় শরীয়তপুরে একজন এবং লক্ষ্মীপুরে মেঘনার গেটপাড় এলাকায় নৌকা ডুবে একজন মারা গেছেন বলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। বরিশালের মেহেন্দিগঞ্জের অপর জনের লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। ঝড়ের কারণে উপকূলীয় এলাকায় ফসলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে গেছে কয়েক হাজার কাঁচা ঘর। নদী ও সাগরে মাছ ধরতে যাওয়া অনেক জেলে নিখোঁজ রয়েছে। কোথাও কোথাও ঝড়ে খুঁটি উপড়ে ও গাছ উপড়ে তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। দেশের অভ্যন্তরীণ রুটগুলোতে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম ও মংলা বন্দরে কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম পথ মাওয়ায়-কাওরাকান্দি ও দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল রোববার রাত থেকে প্রায় ১১ ঘণ্টা বন্ধ ছিল। এসব ঘাটে সৃষ্টি হয়েছে যানজট। ঘূর্ণিঝড় 'রেশমি' সোমবার সকালে পাথরঘাটা হয়ে স্থলভাগে উঠে এসেছে। এটি এখন স্থল নিম্নচাপ হয়ে দেশের মধ্যাঞ্চলে অবস্থান করছে বলে আবহাওয়া অধিদপ্তর দুপুরে জানায়। এটি বৃষ্টি ঝরিয়ে ক্রমে দুর্বল হয়ে পড়বে। তবে উপকূলজুড়ে ঝড়ো হাওয়া বইছে; বৃষ্টি হচ্ছে সারাদেশে। ঘূর্ণিঝড়ের প্র্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর জেলা এবং উপকূলীয় দ্বীপ ও চরগুলো স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হয়। আবহাওয়া অধিদপ্তর মংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সঙ্কেতের পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকেও ৬ নম্বর বিপদ সঙ্কেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সারাদেশেই রোববার থেকে বৃষ্টিপাত হচ্ছে। রাতভর বৃষ্টির পর সোমবার সকালে রাজধানীতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে। বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এ টেস্টের আগের দুই দিনের খেলা পরিত্যক্ত হয়। এক বছর আগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিডরে প্রায় সাড়ে ৩ হাজার লোক মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ভোলা প্রতিনিধি জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাত হলেও সকাল ১০টার পর থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। এছাড়া রোববার রাতের প্রচণ্ড দমকা হাওয়ায় অসংখ্য গাছপালাও উপড়ে গেছে। চরফ্যাশন উপজেলার ঢালচর এলাকায় রোববার রাতে ঝড়ে ঘরচাপা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মৃতরা হলেন- রুনা (৯) ও হাজেরা (৫৮)। বিষয়টি নিয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। মোস্তফা কামাল জানান, সবচেয় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চরফ্যাশন উপজেলার চর কুকরী মুকরী, চরপাতিলা এবং তজুমদ্দিন উপজেলার চর জহির উদ্দিন। জেলা প্রশাসক মো. মেহবাহুল ইসলাম জানান, জেলায় দুই হ্জাারের মতো কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে চরফ্যাশনের চারশত, তজুমদ্দিনের তিনশত, মনপুরার চাশত, ভোলা সদরের চারশত এবং দৌলতখানের দুইশত। দৌলতখান ট্রলার মালিক সমিতির সভাপতি সিদ্দিক কোম্পানি জানান, কূলে আশ্রয় নেওয়া তিন শতাধিক মাছধরা নৌকা ও ট্রলার ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফেরদৌস জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের চাপে চরফ্যঅশন ইপজেলার চরমাদ্রাজ এলাকায় পানি উন্নয়ন বোর্ড নির্মিত বাঁধ কয়েক স্থানে ভেঙ্গে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গত তিনদিন পুরো ভোলায় কোনো বিদ্যুৎ ছিল না। বরিশাল প্রতিনিধি জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার দরিরচর খাজুরিয়া এলাকায় আয়নাল খাঁ (৭৫) নামে এক জনের লাশ সোমবার দুপুরে উদ্ধার করা হয়। লাশটি দরিরচর খালে ভাসছিল বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খাজুরিয়া বাজারে আয়নাল খাঁর দোকান ছিল। রোববার রাতে তিনি দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। আজ (সোমবার) দুপুরে তার লাশ পাওয়া যায়। ধারণা করছি, ঝড়ের কবলে পড়ে ওই বৃদ্ধ খালে পড়ে গিয়েছিলেন।" মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ঘরচাপা পড়ে ফখরুন্নেসা (৪০) নামে এক জনের মৃত্যু হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুল হক। রাত থেকে উপকূলীয় বিভিন্ন এলাকায় ৩ থেকে ৪ ফুট উঁচু জলোচ্ছ্বাস হয় বলে স্থানীয়রা জানায়। বরিশালের জেলা প্রশাসক মুশফিক আহম্মেদ শামীম জানান, অবস্থা পর্যবেক্ষণে সোমবার সকালে প্রশাসনিক কর্মকর্তারা জরুরি বৈঠক করেছেন। আবহাওয়া পরিবর্তন না হওয়া পর্যন্ত বরিশাল থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। উপকূলীয় চার উপজেলার সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের জন্য ২০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষি স