২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু খাদ্যের 'লোভনীয়' বিজ্ঞাপন বন্ধে ব্যবস্থা নেবে সরকার

শিশু খাদ্যের 'লোভনীয়' বিজ্ঞাপন প্রচার বন্ধে ব্যবস্থা নেবে সরকার। খাদ্যে ভেজাল রোধ ও মান নিয়ন্ত্রণে স্বতন্ত্র একটি ইনস্টিটিউশন গড়ে তোলা হবে। খাদ্য ও স্বাস্থ্য উপদেষ্টা এএমএম শওকত আলী সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 08:10 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু খাদ্যের 'লোভনীয়' বিজ্ঞাপন প্রচার বন্ধে ব্যবস্থা নেবে সরকার। খাদ্যে ভেজাল রোধ ও মান নিয়ন্ত্রণে স্বতন্ত্র একটি ইনস্টিটিউশন গড়ে তোলা হবে। খাদ্য ও স্বাস্থ্য উপদেষ্টা এএমএম শওকত আলী সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। গুঁড়ো দুধে মেলামাইনের বিষয় নিয়ে ওই সংবাদ সম্মেলন ডাকা হয়। উপদেষ্টা জানান, আটটি ব্র্যান্ডের গুঁড়ো দুধ পরীক্ষার প্রতিবেদন বিদেশ থেকে আসতে আরও কয়েকদিন লাগবে। জনবল সঙ্কট সত্ত্বেও ওই আট ব্র্যান্ডের দুধের বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শওকত আলী বলেন, "শিশু খাদ্য জাতীয় পণ্যের লোভনীয় বিজ্ঞাপন প্রচার রোধে সরকার দেশের বর্তমান বিজ্ঞাপন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।" "এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কারণ শিশু খাদ্য হিসেবে মায়ের দুধের কোনও বিকল্প নেই। তবে শিশুদের জন্য বিকল্প খাদ্যের ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞাপনও প্রচার করা হচ্ছে।" বাংলাদেশে প্রচারিত হরলিকসের একটি টিভি বিজ্ঞাপন স