খাগড়াছড়ি, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মং রাজা পাইহ্লা প্র" চৌধুরী স্মরণে রোববার বিকেলে এক শোক র্যালিতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার মানুষ। সোমবার বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
বিকেলে র্যালি উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা। য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে শুরু করে পানখাইয়া পাড়া কোর্ট বিল্ডিং, শাপলা চত্বর, চেংগী স্কোয়ার, বাস টার্মিনাল ও জিরো মাইল হয়ে রাজবাড়ি প্রাঙ্গণে এসে এ র্যালি শেষ হয়।
জোন কমান্ডার লে. কর্নেল এহতেশামস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খলিলুর রহমান, সমীরণ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সুধাসিন্ধু খীসা, রক্তোৎপল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরাসহ কয়েক হাজার প্রজা র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে রাজবাড়িতে অনুষ্ঠিত হয় শোকসভা।
এতে মনীন্দ্র লাল বলেন, "রাজা পাইহ্লা প্র" চৌধুরী ছিলেন একজন ভদ্র, শিক্ষিত ও সুন্দর মনের মানুষ।"
জেলা প্রশাসক এ কে এম খায়রুল আলম বলেন, "সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করে তাকে খুব কাছে থেকে দেখেছিলাম। মৃত্যুর পরও তিনি আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।"
তিনি জানান, শিগগিরই রাজপুত্র কুমার সাচিংপ্র"কে রাজা হিসেবে অভিষিক্ত করা হবে। এ জন্য যা করণীয় প্রশাসন তা করবে।
শোকসভায় জানানো হয়, সোমবার দিনব্যাপী ধার্মীয় আচার পালন শেষে বিকেলে রাজার শেষকৃত্য হবে।
গত ২২ অক্টোবর ইউএনডিপি'র আমন্ত্রণে অষ্ট্রেলিয়া সফর শেষে খাগড়াছড়ি ফেরার পথে রামগড়-নাপাকা পাতাছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন রাজা পাইহ্লা প্র"।
পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক এ কে এম খায়রুল আলম, সমীরণ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সুধাসিন্ধু খীসা, রক্তোৎপল ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খলিলুর রহমান, খাগড়াছড়ি পৌর মেয়র মো. জয়নাল আবেদীন, জেলা আওমী লীগ সাধারণ সম্পাাদক মো. জাহেদুল এ শোক সভায় বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩২৭ ঘ.
bdnews24