চাঁদপুর, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চাঁদপুর-৬ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা এম সফিউল্লাহ শনিবার রাতে মারা গেছেন।
রাত ১১টায় শহরের কোড়ালিয়া রোডে নিজের বাসায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর। এম সফিউল্লাহ স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার ভাগ্নে জিএস তসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সফিউল্লাহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
এম সফিউল্লাহ ১৯৭৩ সালে চাঁদপুর-৬ (ফরিদগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
রোববার সকালে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা হবে। পরে ফরিদগঞ্জের বারপাইকা এলাকায় গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৪৫ঘ.
bdnews24