২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গুলি করে ব্যবসায়ীকে হত্যা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাটাগাড়ী বাজারে শনিবার রাতে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কামাল (২৫) কাটাগাড়ী বাজারের পার্শ্ববর্তী পশ্চিম পাইকোরা গ্রামের রুস্তম আলীর ছেলে। বাজারে তার একটি দোকান রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাটাগাড়ী বাজারে শনিবার রাতে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কামাল (২৫) কাটাগাড়ী বাজারের পার্শ্ববর্তী পশ্চিম পাইকোরা গ্রামের রুস্তম আলীর ছেলে। বাজারে তার একটি দোকান রয়েছে। তাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, রাত ৮টার দিকে কালো মুখোশ পরা ৩০-৩৫ জনের একটি দল আবুল কালামের দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি জানান, হত্যাকাণ্ডের পর মুখোশধারীরা 'পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ' স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। কালামকে কেন হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫০ ঘ.