২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ সার কারখানায় বয়লারে পড়ে শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানায় ওভারহোলিং কাজের সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বয়লারে পড়ে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার শ্রমিক। নিহত শ্রমিকের নাম আবদুর রউফ (৩০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 03:12 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানায় ওভারহোলিং কাজের সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বয়লারে পড়ে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার শ্রমিক। নিহত শ্রমিকের নাম আবদুর রউফ (৩০)। আহত আবুল কালাম, সবুজ মিয়া ও এলেম মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কারখানার শ্রমিক হুমায়ুন কবীর জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এম্যুনিয়া প্লান্টের এলডিসি বয়লারে কাজ করার সময় পা পিছলে আবুল কালাম নামের শ্রমিক বয়লারে পড়ে যায়। তাকে উদ্বার করতে গিয়ে রউফসহ আরও ৪/৫ জন শ্রমিক বয়লারে পড়ে যায়। পরে তাদের উদ্বার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান রউফ মারা গেছেন। আশুগঞ্জ জিয়া সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "এটি একটি দুর্ঘটনা। আহতদের চিকিৎসা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৯ ঘ.