ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বাউল ভাস্কর্য অপসারণের প্রতিবাদে এবং যথাস্থানে ভাস্কর্যটি পুনঃস্থাপনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ শনিবার ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা এবং ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
এছাড়া মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থীরা।
আমাদের রাজশাহী প্রতিনিধি জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ।
কর্মসূচি শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের আহবায়ক অধ্যাপক মোজাফ্ফর আহমেদ বক্তব্য রাখেন।
জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরের সামনে থেকে বাউল ভাস্কর্য অপসারণের প্রতিবাদ এবং ভাস্কর্যটি যথাস্থানে পুনঃস্থাপনের দাবি জানান তিনি।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন- অধ্যাপক ড. আব্দুস সোবহান, এম. নুরুল
bdnews24