চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আব্বাস বাজার থেকে শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ- জেএমবি'র দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এরা হলেন- নীলফামারী জেলার সদর উপজেলার সুরধনডাঙ্গা গ্রামের মর্তুজা আলীর ছেলে রফিকুল ইসলাম (২৭) ও নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পরানপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে হযরত আলী (২২)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শুক্রবার রাত দেড়টার দিকে আব্বাস বাজার এলাকায় রাজমিস্ত্রী একরামুল হকের বাড়িতে জেএমবি'র কয়েকজন সদস্য গোপন বৈঠক করছিল। পুলিশ এ খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে রফিকুল ও হযরতকে গ্রেপ্তার করে।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক একরামুলসহ চারজন পালিয়ে যায়।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে চিঠি ও বিভিন্ন ব্যাক্তির নামের তালিকা সংবলিত কিছু কাগজপত্র উদ্ধার করেছে। এ তালিকায় থাকা ব্যাক্তিরা জেএমবি'র সদস্য নাকি নাশকতামূলক কোন কর্মকাণ্ডের লক্ষ্য হিসেবে তাদের তালিকা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
আদালত উপ-পরিদর্শক রায়হান জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার বিকেলে পুলিশ অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে পুলিশ ১৫ দিনের রিমান্ডের আবেদন জানায়। হাকিম রতে
bdnews24