বগুড়া, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরতলীর দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি সিএনজি চালিত অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছে।
গত ১৫ আগস্ট একই স্থানে ট্রেনের সঙ্গে কারের ধাক্কায় দুজন মারা যায়।
বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টায় ৪৯১ নম্বর লোকাল ট্রেন বগুড়া থেকে বোনারপাড়া যাওয়ার পথে বাইপাস সড়কের সাবগ্রাম ক্রসিংয়ে উত্তর দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। রেল ক্রসিংয়ে কোনো গেট না থাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জিয়াউর রহমান মেজিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২২১১ ঘ.
bdnews24