২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার-চট্টগ্রাম-বান্দরবানসহ ১৯ রুটে পরিবহন ধর্মঘট চলছে

কক্সবাজার-চট্টগ্রাম-বান্দরবানসহ ১৯টি রুটে বৃহস্পতিবার সকালে শুরু হওয়া পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। ধর্মঘট অবসানের লক্ষ্যে জেলা প্রশাসনের কর্মকর্তারা পরিবহন মালিক, শ্রমিক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার বিকেল থেকে বৈঠক করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

কক্সবাজার, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার-চট্টগ্রাম-বান্দরবানসহ ১৯টি রুটে বৃহস্পতিবার সকালে শুরু হওয়া পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। ধর্মঘট অবসানের লক্ষ্যে জেলা প্রশাসনের কর্মকর্তারা পরিবহন মালিক, শ্রমিক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার বিকেল থেকে বৈঠক করছেন। প্রায় ৩৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলা ধর্মঘটের কারণে কক্সবাজারে অন্তত ১০ হাজার পর্যটক আটকা পড়েছেন বলে হোটেল ও মোটেল মালিকরা জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা ধর্মঘট শুরু হয়। কক্সবাজার বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এস আলম পরিবহনের একটি বাস ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ বৃহস্পতিবার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ও বান্দরবানসহ ১৯টি রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘট অবসানের লক্ষ্যে শুক্রবার বিকেল ৪টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মনজুর আলম ভূঁঞা পরিবহন মালিক ও শ্রমিক, কলেজ শিক্ষক ও ছাত্র এবং মাইক্রোবাস মালিকদের নিয়ে বৈঠক বসেছেন। বৈঠকে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুর রহমান অপু সন্ধ্যার দিকে সাংবাদিকদের জানান, পরিবহন মালিক শ্রমিকরা চারটি দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হচ্ছে- গত ১২ অক্টোবর চকরিয়া ষ্টেশনে শাহ আমিন পরিবহনের বাস চাপায় কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনায় গাড়ি ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি, কক্সবাজার বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ছাত্রদের বাস ভাঙচুর, বিনাখরচে ছাত্রছাত্রী যাতায়াত ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ মাইক্রোবাস চলাচল বন্ধ করা। তিনি বলেন, "এখনও পর্যন্ত বৈঠকে কোন সিদ্ধান্ত হয়নি।" বৈঠকে উপস্থিত আছেন- কক্সবাজারের সাতটি কলেজের অধ্যক্ষ ও ছাত্র প্রতিনিধি এবং চট্টগ্রাম বাস ও মিনিবাস মালিক ফেডারেশনের সভাপতি লায়ন আহমদ নবী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা সভাপতি মৃনাল চৌধুরী, চট্টগ্রাম বাস ও মিনিবাস মালিক ফেডারেশনের মহাসচিব আবুল কালাম আযাদ, ফেডারেশনের আঞ্চলিক কমিটি সম্পাদক অলি আহাদ, আরকান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা ও কক্সবাজার বাস মিনিবাস মালিক গ্র"পের সাধারণ সম্পাদক রফিকুল হুদা চৌধুরী। বৈঠকে পুলিশ সুপার মতিউর রহমান শেখ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত আছেন। পরিবহন ধর্মঘটের কারণে কক্সবাজারে অন্তত ১০ হাজার পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছেন গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পর্যটকরা এসেছিলেন নির্দিষ্ট খরচ নিয়ে। যাদের শুক্রবার ফিরে যাওয়ার কথা ছিল তারা বিপদের মুখে পড়ছেন।" আবুল কাশেম আশা করছেন আজকেই (শুক্রবার) ধর্মঘট প্রত্যাহার হয়ে যাবে। আমাদের বান্দরবান প্রতিনিধি ডলফিন চেয়ারকোচ কাউন্টার ইনচার্জ জসিম উদ্দিনের উদ্ধৃতি দিয়ে জানান, শুক্রবার সকাল থেকে বান্দরবান-চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে। বান্দরবানের পুরবী ও পূর্বাণী বাস শ্রমিক নেতারা জানান, দক্ষিণ চট্টগ্রামের আরাকান পরিবহন মালিক শ্রমিক সংগঠনের ডাকা এ ধর্মঘটের কারণে তাদের বাস চট্টগ্রাম-কক্সবাজার ও লামা