২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার থেকে মাদকদ্রব্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার দুপুরে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভিতর থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 11:34 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোল প্লাজা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার দুপুরে একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভিতর থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। মাদকদ্রব্য পাচারের অভিযোগে পুলিশ প্রাইভেটকার চালক শওকত হোসেন (৪০) এবং তার সঙ্গী মহসিন মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে আশুগঞ্জ থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। এসময় পুলিশ গ্যাস সিলিন্ডারের ভিতর থেকে সাড়ে তিনশ' বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল এবং দুই কেজি গাজা উদ্ধার করে। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭১৫ ঘ.