২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ত্রাণ আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান জেলহাজতে

ঘুর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্তদের জন্য দেওয়া ত্রাণসামগ্রী আত্মসাতের মামলায় পিরোজপুর সদর উপজেলার শরিফতলা-ডুমরিতলা ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ফকিরকে জেলাহাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 02:00 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

পিরোজপুর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্তদের জন্য দেওয়া ত্রাণসামগ্রী আত্মসাতের মামলায় পিরোজপুর সদর উপজেলার শরিফতলা-ডুমরিতলা ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ফকিরকে জেলাহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। কিন্তু জজ মজিবর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের দেওয়া ত্রাণসামগ্রী ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য ইউনিয়ন পরিষদের গুদামে রাখা হয়। গত ৮ সেপ্টেম্বর বাজারের নেওয়ার সময় দুই বস্তা (একশ' কেজি) ডাল আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে রিকশা চালক পুলিশকে জানান- এ ডাল চেয়ারম্যানের নির্দেশের ইউনিয়ন পরিষদের গুদাম থেকে বাজারে নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রশিকার জেলা সমন্বয়কারী মো. সাইদুর রহমান সদর থানায় মামলা (নম্বর-০৬) করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৩ ঘ.